প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮:০৩
ঝালকাঠির নলছিটিতে ঝড়ো হাওয়ায় পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাফিয়া- নয়ন মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রবাসী নয়নের স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় শিশুকে সঙ্গে নিয়ে নানা নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে আরেকটি ঘরে প্রবেশ করেন।
এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের টিন খুলে যায়। পরে সেটি ঠিক করতে নুর আলম ভূঁইয়া মাচায় ওঠেন। কিন্তু প্রবল বাতাসে পুরো ঘরটি ভেঙে পড়ে। এতে তিনি আহত হন এবং চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু নাফিয়া।
প্রজন্মনিউজ২৪
কৃষক হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ২ দিনের রিমান্ডে
হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু
চাঁদাবাজি-মাদক নির্মূলে ঐক্যবদ্ধের আহ্বান
বিনামূল্যে আইনি সহায়তা পাবেন জুলাইযোদ্ধা ও শহিদ পরিবার
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ