প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৬:০৫:৪৮
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন আহত এবং একটি গরু মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল।
নিহতরা হলেন, গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজার ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী মিয়ার ছেলে ও পঞ্চম শ্রেণির ছাত্র রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)।
আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় তারা তিন জন বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা তিনজনই মারা যান।
আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
প্রজন্মনিউজ২৪
মাদারীপুরে পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার
শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪
সাতক্ষীরায় পৌঁছেছে ইসরায়েলি হামলায় নিহত ২ প্রবাসীর লাশ
এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫