প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৮:৪৫:১২
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আব্দুর রাজ্জাক নামে কর্মচারী রান্না করা খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশান। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এরপর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানোনো হয়।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল।
এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের (শনিবার) ঘটনাটি ধরা পড়ে। ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এ কাজটি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা
কুবিতে উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রদলের মানববন্ধন