বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৫:৫৯:৫৯ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৫:৫৯:৫৯

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই। 

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওঠা নিট শিল্পপল্লি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তি খাতের শিল্পকারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে যে রপ্তানি কমে গেছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাবও এটার একটা বড় নিয়ামক কারণ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। বাদবাকি যে প্লটগুলো আছে, সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আগামী দিনে ত্বরিত সমাধান করে প্রতিটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপপ্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রমুখ।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ