প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:৩২:০৫
প্রজন্ম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আপনারা ভুল পথে আছেন। এখনো সময় আছে, আপনারা ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন। এখনো সময় আছে, এ দেশের মানুষের জনরায় গণভোটকে মেনে নিন।
আজ শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ ও যোদ্ধা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাজহারুল ইসলাম বলেন, “সরকার যে মসনদে বসে আছে, ওই মসনদে আমাদের জুলাই শহীদদের রক্ত লেগে আছে। আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না। আমরা দেখেছি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সারাদেশে আওয়ামী লীগের অফিসগুলো মহাসমারোহে উদ্বোধন করে দেওয়া হয়েছে। ছাত্রদলে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সবশেষে তাদের সংরক্ষিত আসনে একজন আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদের এ কর্মকাণ্ডকে। আপনারা ভুল পথে আছেন। এখনো সময় আছে, আপনারা ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন। এখনো সময় আছে, এ দেশের মানুষের জনরায় গণভোটকে মেনে নিন। নতুবা এ দেশের ছাত্রসমাজ আবার জেগে উঠবে। আগের সরকার তো পালানোর সুযোগ পেয়েছে, আপনারা কিন্তু তাও পাবেন না। তাই অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করুন।”
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস