শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৬:৪৮:৪৫

শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি রগকাটা? শিবির কি গুপ্ত? রগ কারা কাটে? একটা প্রমাণ নাই যে, শিবির কোনো রগকাটা রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব। 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, মিথ্যা ফটোকার্ড দিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। জনগণ যদি বলে যে, ১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল? জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনি গুপ্ত? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নেতারাই তো বলছে- যে আমরা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি নাই। এখন কোথা থেকে উঠলেন? তো আপনারাও গুপ্ত! তো যত দোষ নন্দ ঘোষ! এজন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্রশিবির।

ছাত্রসংসদ নির্বাচনের প্রসঙ্গমিয়া গোলাম পরওয়ার  বলেন, , গুপ্ত, রাজাকার, রগকাটা, সাম্প্রদায়িক, মৌলবাদী যত গালি দিয়েছেন সব মিথ্যা প্রমাণিত হয়েছে । তিনি আরও  বলেন, দেশের পাঁচটি ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যানসেল করে দিয়ে শিবিরকে বিশ্ববিদ্যালয়ে বিজয়ী করেছে।

প্রজন্ননিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ