নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০২:২৪:০৫

নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর  পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে জামায়াত আমিরের স্ত্রী ডা. আমেনা বেগমের নাম। তবে এই তালিকায় আসেনি

আমেনা বেগম এর আগেও জাতীয় সংসদে সদস্য হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১ এর সদস্য ছিলেন তিনি।

এবারও তাকে নিয়ে ছিল আলোচনা। তবে এবার শেষমেশ তিনি মনোনয়ন পাননি। বিষয়টি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করি নাই। এবারও এটা করা হয় নাই। 

তবে তিনি জানান, জামায়াতের নারী শাখায় অনেক যোগ্য ব্যক্তি আছেন যারা দেশের নেতৃত্ব দিতে পারবেন। তিনি বলেন, ‘দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তাঁর চেয়ে জামায়াত ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছে।’

প্রজন্মনিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ