প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০২:৫৫:৪৬
রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে-রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (২০ এপ্রিল) র্যাব-৪ এর মিডিয়া অফিসার এ তথ্য দেন।
তিনি জানান, ভুক্তভোগী একজন গার্মেন্টস কারখানার মালিক। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তিনি তার অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা অফিস কক্ষের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাটির তদন্তে নামে র্যাব।
র্যাব-৪ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে গার্মেন্টসটি টার্গেট করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা মিরপুর ও কাফরুলসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংরক্ষিত আসনে বিএনপির এমপি হচ্ছেন আ.লীগের সুবর্ণা ঠাকুর
ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা
পরিক্ষায় মানবিক নম্বর নিয়ে কঠোর বার্তা
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২