প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮:৫৮
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
প্রজন্ম ডেস্ক: সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।
সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
প্রজন্মনিউজ ২৮
সংরক্ষিত আসনে বিএনপির এমপি হচ্ছেন আ.লীগের সুবর্ণা ঠাকুর
ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা
পরিক্ষায় মানবিক নম্বর নিয়ে কঠোর বার্তা
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২