প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০২:৫১:২৯
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন ফারাহা এমদাদ ও দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি নামের দুই নেত্রী।
‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন’ বলে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন কুমিল্লার ফারাহা এমদাদ নামে এক এনসিপি নেত্রী। অবগত করা ছাড়াই জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ করে তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
কমিটি ঘোষণার পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘোষণা দেন তিনি।
পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সাথে আমরা কোন সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সময়ে এনসিপি থেকে কয়েকজন নেত্রী পদত্যাগ করেন।
প্রজন্মনিউজ২৪
তারুণ্যবান্ধব-কর্মসংস্থানমুখী বাজেট চায় ছাত্রশিবির
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল
পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন