১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০১:৫৭:৩২

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  


প্রজন্ম ডেস্ক: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয় এবং বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে একই মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আগামী দিনের আন্দোলনের একটি সুনির্দিষ্ট রূপরেখা এই বৈঠক থেকে নির্ধারণ করা হতে পারে।

এর আগে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। সেই কর্মসূচির মধ্যে ছিল সারা দেশে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগের মতো সচেতনতামূলক কাজ। এ ছাড়া বিভিন্ন মহানগরী ও জেলায় বিক্ষোভ মিছিল এবং ঢাকায় একটি জাতীয় সেমিনারের আয়োজনও করা হয়েছিল। 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ