প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৯:১৯:৪৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনির ৪০তম শাহাদাত বার্ষিকীতে ঢাকার মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইরানে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির নেতৃবৃন্দ—মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। আজ ইমাম আলী খামেনির ৪০তম শাহাদাত বার্ষিকীতে তাঁর শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। তিনিসহ ইরানের সকল শহীদের পবিত্র রক্ত ও আত্মত্যাগ আমাদের মুক্তির অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, ইরানে হামলা মানবতাবিরোধী অপরাধ। আগ্রাসী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
তিনি যোগ করেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ইরান বলিষ্ঠ ভূমিকা রেখেছে ।
যারা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শিয়া-সুন্নিতে বিভক্ত করে, তারা মুসলমানদের শত্রু। তারা মানবতার দুশমন বলেও মন্তব্য করেন তিনি।
মিছিলটি কালসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় এসে শেষ হয়।
প্রজন্মনিউজ২৪
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’
নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা
সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র্যাব
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ
চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নভোচারীরা