প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৪:১৬:১৭
গণভোটের রায় পূর্ণ কার্যকরের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি দেশের প্রায় ৭০ ভাগ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস এই দাবি আদায়ে বাধ্য করবে বলে দাবি করেন।
সমাবেশে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রজন্মনিউজ২৪
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ