সারাদেশে নয়, শুধু ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হবে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০৩:৪৮:৪৪

সারাদেশে নয়, শুধু ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হবে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রজন্ম ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এ নিয়ম সারাদেশের সব স্কুলে নয়, চলবে শুধু ঢাকা মহানগর বা ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। আগামী সপ্তাহ থেকে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। তবে এর আগেই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে ক্লাস হবে। এটি শুধু ঢাকা মহানগর এলাকায় হবে। সারাদেশে নয়।

তিনি আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। তার আগেই ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।

এ সম্পর্কিত খবর

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

উলাশী জিয়ার খাল পুনঃ খনন  করতে আসবেন প্রধানমন্ত্রী

ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ 

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ