খলিল-জয়শঙ্কর

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃড় করার অঙ্গীকার

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৬:০৪:৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃড় করার অঙ্গীকার

বাংলাদেশ ও ভারত নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আজ বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আমরা মতবিনিময় করেছি। নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি।

একইসাথে বিকালে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা

চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা

সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত ২ জেলে উদ্ধার, আটক ১

হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার

সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ