ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৫:১২:০১

ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল

ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী ।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং গুলিবর্ষণ কমানোর চেষ্টা করব। তবে ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও অসম্ভব।’

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ