প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০২:১৬:২১
নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রহিম মিয়া (৫০)।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রহিম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকালে মন্দবাগ এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রহিম মিয়া। এ সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ