ইরান থেকে ইজরাইলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:১০

ইরান থেকে ইজরাইলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইজরাইলি সেনাবাহিনী। ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

সেনাবাহিনী এক বিবৃতিতে ‘হোম ফ্রন্ট কমান্ড’র নির্দেশনা মেনে জনগণকে চলার আহ্বান জানিয়েছে।

উক্ত বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবিলায় কাজ করছে।’

আরও বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।’

এর আগে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন।

এদিকে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ