ইজরাইলে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৩:১৩

ইজরাইলে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ইসরাইলে পৌঁছেছেন। উভয় দেশই এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। এই সফরে দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র- জিও নিউজ

একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে আঞ্চলিক উদ্বেগ বেড়ে ওঠছে।

২০১৭ সালে মোদি ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেছিলেন। সে সময় তিনি এবং ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফা-এর সমুদ্রসৈকতে খালি পায়ে হাঁটেন।

এই সফর নিয়ে এক ইসরাইলি সরকারি কর্মকর্তা বলেন, এই সফর বহু ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে।

একই সাথে মোদি ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখবেন এবং হলোকাস্ট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ