প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০০:৩৬
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট না আসা তুষারকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনায় ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ১৭৯, ৫০৪ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
পরে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তুষারকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
প্রজন্মনিউজ২৪
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
‘একজন সচেতন তরুণই পারে গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে’
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ