প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৭:৩৭
সাপ্তাহিক ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামালপুর, নোয়াখালী, দিনাজপুর এবং কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের। দুপুরে শেরপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চেকপোস্টে শেরপুরগামী একটি ট্রাককে দাড়ানোর জন্য নির্দেশ দেয় পুলিশ। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াকের।
আবার, নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন তিনজন। সকালে কবিরহাট-সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দোকানের মালামাল আনতে দুই ছেলেকে মোটরসাইকেলে করে কবিরহাট যেতে বলছিলেন শফিকুর রহমান। এসময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই প্রান হারান শফিকুর। আহত হয় তার দুই ছেলেসহ তিনজন।
এ ছাড়াও, দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। দুপুরে কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া কিশোরগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
প্রজন্মনিউজ২৪
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী