প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫০:৩৮
ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানান, নতুন নিয়ম কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।
তিনি বলেন, নতুন বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে কিংবা শাস্তির ধরন কী হবে—তা এখনো স্পষ্ট করা হয়নি।
এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
বিহারের নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আরোপের পথে রাজ্য সরকার।
প্রজন্মনিউজ২৪
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি
ইজরাইল লেবাননে স্থল অভিযান চালাবে
অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু
চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ গ্রেপ্তার ১
টি-২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা
আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়
স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ