প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:১০:৩২
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলস পরিবহণের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
মাধপুর হাইওয়ে থানার ওসি এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রজন্মনিউজ২৪
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!
ইজরাইলের সবচেয়ে বড় বিমান বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাত
তেল আবিবসহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ
২ উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল
পাম্পে জ্বালানি তেল সংকটে চালকদের ক্ষোভ
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
অবৈধভাবে সার পাচারের সময় ৪ টি ট্রাক আটক