পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:১০:৩২

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলস পরিবহণের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা।  তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

মাধপুর হাইওয়ে থানার ওসি এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং

স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল, আছেন যারা

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ