নির্বাচনের সময় সংস্কার কাজে টেলিযোগাযোগ ‘বিঘ্নিত’করা যাবে না: ইসি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৪৮:৩৩ || পরিবর্তিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৪৮:৩৩

নির্বাচনের সময় সংস্কার কাজে টেলিযোগাযোগ ‘বিঘ্নিত’করা যাবে না: ইসি

প্রজন্ম ডেস্ক;

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সংস্কারকাজে টেলিযোগাযোগ বিঘ্নিত না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতোমধ্যে সরকারের স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যেন বিচ্ছিন্ন না হয়, সে লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে হাইওয়ে/রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয়পূর্বক সম্পন্ন করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

 রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা

চট্টগ্রামে সফরে  বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ