এক্সক্লুসিভ বাংলাদেশ

প্রেসিডেন্ট চুপ্পুর সাথে যে কারণে হাসিনার সম্পর্কের অবনতি হয়!

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ০৮:০২:৪৮

প্রেসিডেন্ট চুপ্পুর সাথে যে কারণে হাসিনার সম্পর্কের অবনতি হয়!

বিশেষ প্রতিবেদন: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল বলে একটি সুত্র থেকে জানা যায়। জানা যায় অন্তত ২টি  বিষয় নিয়ে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে পড়ে।তৎকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চলছিল চিঠি চালাচালি ।  

তবে রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে, প্রধানমন্ত্রী বঙ্গভবনের পথ মাড়াতে যাননি। 

এই যখন অবস্থা চলছিল, তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। ১৮ই এপ্রিল ২০২৪ প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে। প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করেই। এতে তিনি বলেন, যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। প্রেসিডেন্ট লেখেন, ‘আমি কিছুই জানি না, অথচ আমাকেই চূড়ান্ত অনুমোদন দিতে হবে। প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকেই পুতুল বানানো হয়েছে। শুধুমাত্র আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার কী অর্থ আছে’। 


তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করারও প্রয়োজন মনে করেননি। সবমিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন-এটাও উল্লেখ ছিল চিঠিতে। এই চিঠির অনুলিপি দেয়া হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে। 

ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্নমত দেখা দেয়। আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেয়ার জন্য সারসংক্ষেপ পাঠানো হয়।  এতে প্রেসিডেন্ট মনঃক্ষুণ্ন হন। এতে করেই বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। 

সম্ভবত এসব কারণেই হাসিনা ৫ই আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কোনো যোগাযোগ করেন নি। 


প্রজন্মনিউজ২৪/এমআরএম

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ