সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক ও শফিকুর রহমান

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৫:০১ || পরিবর্তিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৫:০১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক ও শফিকুর রহমান

প্রজন্ম ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭-৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই ভাষণ সম্প্রচার করবে। 

এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জামায়াত আমিরের ভাষণ সম্প্রচার হতে পারে সন্ধ্যা ৬-৭টার মধ্যে।

এর আগে, গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এ সম্পর্কিত খবর

ভোলায় নির্বাচনের জন্য প্রস্তুত ৭ হাজার আনসার ভিডিপি

বগুড়ায় কারাগারের ৭০ বন্দি ভোট দিয়েছেন

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে জাপার রিট

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে: অ্যাডভোকেট জুবায়ের

হাতপাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি মিলবে: রেজাউল করীম

আমিরাতকেও পাশে পেল না পাকিস্তান, ভারতের পক্ষে গিয়ে দিচ্ছে নতুন চাপ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ