প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১৪:৫০
প্রজন্ম ডেস্ক;
ভোটের মাঠে বিশৃঙ্খলার আশঙ্কা করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আওয়ামী লীগের স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণায় সময় এই অভিযোগ করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো একই স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে নেতাকর্মীকে নির্দেশনা দিয়ে রেখেছি।
ব্যারিস্টার খোকন বলেন, আমার নির্বাচনী এলাকায় ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে প্রতিপক্ষ ঝামেলা সৃষ্টি করতে পারে। সেগুলো আইনিভাবেই আমরা মোকাবিলা করবো। ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে অনেক বেশি লাগলে সেটি সন্দেহজনক বলে মন্তব্য করেন ধানের শীষের এই প্রার্থী।
তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রশাসন এবং নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে না পারলে চব্বিশের গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। আর দেশ রসাতলে যাবে।
নির্বাচনী ইশতেহার নিয়ে যুক্তিতর্কের উদ্দেশ্যে তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের ব্যাপারে খোকন বলেন, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। জনগণ কাকে ভোট দেবে সে সিদ্ধান্ত জনগণই নেবে। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান যৌক্তিক মনে করলে বিতর্কে অংশ নিতে পারেন।
বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান
আওয়ামী স্টাইলে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন
চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রীর মৃত্যু
সিলেট জুড়ে নারী ভোটারদের কদর বাড়ছে
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল