চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১১:১২

চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

প্রজন্ম ডেস্ক;

ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার সরকারি ঘোষণাসহ চার দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তারা। এবারের ধর্মঘটে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটারে লাইটারিং) অপারেশনাল কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আগের ধর্মঘটে বন্দরের বহিনোঙ্গরে কার্যক্রম সচল ছিল।

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শনিবার এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন। বন্দর রক্ষা পরিষদের বাকি তিনটি দাবি হচ্ছে- বন্দরের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা। বিগত আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে; তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করা এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ কোনোরূপ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে এর আগে গত শনিবার থেকে সোমবার আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের প্রেক্ষিতে পরে দুই দিনের জন্য অর্থাৎ, শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত করি আমরা। কিন্তু নৌ উপদেষ্টা প্রতিশ্রুতি রক্ষা না করায় এবার আওতা বাড়িয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।

এ সময় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দী;

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হাদির বোন; মাসুমা

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ