প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৭:৪৪ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৭:৪৪
প্রজন্ম ডেস্ক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ এ কর্মসূচি চলবে।। তার দাবি, কর্মবিরতির কারণে মঙ্গলবারও বন্দরের অভ্যন্তরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয়নি।
এর আগে এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার ও রবিবার প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। শুরুতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি দেওয়া হলেও পরে তা ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়। সোমবারও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এর পর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্যে অনির্দিষ্টকালের কর্মসূচির ঘোষণা আসে।
কর্মবিরতির ফলে বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানামাসহ সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. হুমায়ুন কবীর বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সঙ্গে একমত হয়ে বন্দরের ভেতরে কোনো কাজে অংশ নিচ্ছেন না। এদিন কোনো জাহাজ আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না। বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার বন্ধই বলা যায়।
এদিকে আন্দোলনের প্রথম দিন শনিবার কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চারজনকে বদলি করে এবং এক দিনের কর্মবিরতিতে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। রবিবার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও ১২ জনকে বদলি করা হয়। পরে সোমবার (২ ফেব্রুয়ারি) আন্দোলনে জড়িত আরও ১৫ জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলির আদেশ দেওয়া হয় বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
ইজরাইলের সবচেয়ে বড় বিমান বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না: পার্বত্যমন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি
খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন