প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০২:২০:১৬ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০২:২০:১৬
রাবি প্রতিনিধি: নির্বাচনে সহিংসতা ও নারীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গেটের সামনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় লাল কার্ড কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি রাজনীতিতে চলমান অরাজকতা এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৫ই আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক প্রাণ গিয়েছে।
বিশেষ করে নির্বাচনের পরিবেশকে কলুষিত করে গতকাল প্রথম খুনের ঘটনা ঘটেছে। গত তিন দিনে দেশের ৬০টিরও বেশি স্থানে নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হিজাব বা বোরকা পরে ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, যা আমাদের মা-বোনদের সম্মানে আঘাত এবং সুস্থ রাজনীতির পরিপন্থী।
তিনি আরো বলেন, আমরা আশা করেছিলাম বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, প্রশাসনের উপস্থিতিতেই হামলা-পাল্টা হামলা এবং খুনের ঘটনা ঘটছে। ফুটবল মাঠে কেউ নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে একের পর এক 'ফাউল' করা এবং খুনের রাজনীতি কায়েম করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি
রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রধান ফটকে সমবেত হয়েছি গতকালের নৃশংস হত্যাকাণ্ড এবং নারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আমরা যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি এবং দুই শতাধিক খুনের মাধ্যমে তা ধূলিসাৎ করে দিয়েছে।
তাদের শীর্ষ নেতা বিদেশে ১৭ বছর থেকে 'নতুন পরিকল্পনার' কথা বললেও বাস্তবে আমরা দেখছি সেই পুরনো হত্যার রাজনীতির পুনরাবৃত্তি। রাজনীতিতে একের পর এক এই নীতিহীন 'ফাউল' করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি। আমাদের পরিষ্কার হুঁশিয়ারি—খুন ও সন্ত্রাসের এই পথ পরিহার না করলে বিগত স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি হবে। আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই।
বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যকে শুভেচ্ছা জানাল রাবি শিক্ষক ফোরাম
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
ইমাম-মুয়াজ্জিনের ভাতার নামে টাকা আদায়, পদ হারালেন বিএনপির দুই নেতা
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল
তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান