প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০২:৪১:২৬
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।
এর আগে, হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে, হাদির সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ব্যয় বহন করবে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা জানান, হাদিকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।
যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
নারায়ণগঞ্জে পিস্তল ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ
দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক
শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডা. শফিকুর রহমানের