বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা: কৃষি উপদেষ্টা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৯:৩১

বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা: কৃষি উপদেষ্টা

প্রজম্ম ডেস্ক:

বাজার  নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেয়াজের দাম ৭০ টাকা হলে সবার জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে পেয়াজের কোনও সংকট নেই। এরপরও বেড়ে গেছে।


কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

 

আলু চাষীদের সহায়তার বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।

তিনি জানান, ওসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। তিনি আরও বলেন, ‘এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।’

এ সম্পর্কিত খবর

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যকে শুভেচ্ছা জানাল রাবি শিক্ষক ফোরাম

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:  স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে

কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে : নাহিদ ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ