কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:২২:১৪ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:২২:১৪

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

প্রজন্ম ডেস্ক:

পাকিস্তান সরকার কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি ইমরান খানকে ‘যুদ্ধ–উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ বলে মন্তব্য করেন।

এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এরপরই সরকার হঠাৎ করে তার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করে দেয়।

তথ্যমন্ত্রী তারার জানান, এখন থেকে কোনো ব্যক্তি—রাজনৈতিক নেতা, আইনজীবী বা পরিবারের সদস্য—কেউই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না। কেউ জোর করে দেখা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার জানায়, কারাগারে বসে ‘রাষ্ট্রবিরোধী এজেন্ডা’ চালানোর সুযোগ দেওয়া হবে না।

দুই দিন আগে ইমরানের সঙ্গে তার বোন উজমা খান দেখা করেছিলেন। তিনি দাবি করেন, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না। ফলে সমালোচনা ও পিটিআইয়ের আন্দোলনের ডাক বাড়তে থাকে। সেই চাপের মুখেই তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। সূত্র: জিও টিভি


প্রজন্ম নিউস২৪

এ সম্পর্কিত খবর

৪ মন্ত্রণালয়-বিভাগে সচিব নিয়োগ

তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি: ইসলামি আন্দোলন বাংলাদেশ

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না: পার্বত্যমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঈদের ছুটি ৫ দিন থেকে বেড়ে ১০ দিন হতে পারে যেভাবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে

পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ