আগামীকাল জকসুর তফসিল ঘোষণা 

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ০৩:২১:১০

আগামীকাল জকসুর তফসিল ঘোষণা 

প্রজন্ম ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তফশিল আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সাথে, এদিন নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। আমরা তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা তাদের তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোন কথা বলা সমীচীন মনে করছি না।

এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। গত রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন করে।

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না: জামায়াত সেক্রেটারি

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

৯ দাবি নিয়ে ইসিতে জামায়াত, স্থানীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয়

স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

দেশে সারের সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বন্ধ রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের ১০ এসি, তীব্র গরমে হাঁসফাঁস শিক্ষার্থীদের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ