প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫ ০৩:২০:২৬ || পরিবর্তিত: ০৫ নভেম্বর, ২০২৫ ০৩:২০:২৬
নির্বাচনি মাঠে যখন প্রচারের উত্তাপে বাড়ছে প্রতিযোগিতা ও বাকযুদ্ধ, ঠিক তখনই কক্সবাজারের রাজনীতিতে দেখা গেল এক প্রশান্তিময় ও দৃষ্টান্তমূলক দৃশ্য। প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও রাজনৈতিক শালীনতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর এবং বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শহীদুল আলম বাহাদুর। নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হয়েও এমন সহমর্মিতা ও সৌহার্দ্য রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক ইতিবাচক আলোড়ন।
ফেসবুক পোস্টে শহীদুল আলম বাহাদুর লিখেছেন-“শুভেচ্ছা ও অভিনন্দন। কক্সবাজারের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব লুৎফুর রহমান কাজল ভাই কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনয়ন পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা শহীদুল আলম বাহাদুরের এই আচরণকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে প্রশংসার ধারা। অনেকেই মন্তব্য করছেন, “এমন ভদ্রতা ও সৌহার্দ্যই হতে পারে পরিপক্ব রাজনীতির প্রকৃত রূপ।”
চলমান নির্বাচনি উত্তেজনার মাঝে এই সৌহার্দ্যমূলক বার্তা কক্সবাজারের রাজনীতিতে এনে দিয়েছে এক বিরল ইতিবাচক দৃষ্টান্ত।
জামায়াত আমিরের সংবর্ধনা পেল মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: ভারপ্রাপ্ত মহাসচিব
৯ দাবি নিয়ে ইসিতে জামায়াত, স্থানীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয়
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে
মন্ত্রী-হুইপদের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব বণ্ঠন
টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার
অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার
হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা