প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১২:০৪:৩২
প্রজন্ম ডেস্ক:
চুয়াডাঙায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. সব্দুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে চুয়াডাঙার দর্শনা স্টেশনের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সব্দুল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাদপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টার দিকে স্টেশনের কাছাকাছি রেললাইন সংলগ্ন সড়কে হেঁটে যাচ্ছিলেন সব্দুল। তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা রেলওয়ে পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে
জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সরকার ও বিরোধী দল ব্যর্থ : এডভোকেট তাজুল ইসলাম
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু
কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার
ফিল্মি কায়দায় বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি
গভীর রাতে ৭টি ঘোড়া জবাই করে মাংস নিলেও, নিতে পারেনি তিনটির
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে