ছিনতাইয়ের পর নদীতে ঝাঁপ, দুই ঘণ্টা পর ভেসে উঠলো লাশ

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:২৯:৩৪ || পরিবর্তিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:২৯:৩৪

ছিনতাইয়ের পর নদীতে ঝাঁপ, দুই ঘণ্টা পর ভেসে উঠলো লাশ

প্রজন্ম ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি ইউনিয়নের চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল শেখ চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের মতে, বেলা ১১টার দিকে বথুয়াবাড়ি এলাকায় এক কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করেন এবং তিনি(টুটুল) দৌড়ে চৌবাড়িয়া শ্মশান ঘাটে পৌঁছে নদীতে ঝাঁপ দেন। পরে দুপুর ১টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় নদীতে ঝাঁপ দিলে টুটুল শেখের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় নিহতের মা সোনাভান ধুনট থানায় অপমৃত্যু মামলা করেছেন বলে জানান ওসি।

প্রজন্মনিউজ২৪

 

এ সম্পর্কিত খবর

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

এবার বাড়ল বাস ভাড়া

সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানির দাম কমানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ