সাইবার বুলিংয়ের শিকার শিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৮:১৯

সাইবার বুলিংয়ের শিকার শিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই নারী প্রার্থীকে সাইবার বুলিং ও স্লাট-শেমিংয়ের অভিযোগ উঠেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ওই দুই নারী প্রার্থী। তারা হলেন চাকসু নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

অভিযোগপত্রের সঙ্গে সাইবার বুলিং ও স্লাট-শেমিং সম্পর্কিত বিভিন্ন কমেন্ট সংযুক্ত করা হয়। একইসঙ্গে যে যে আইডি থেকে এসব কমেন্ট করা হয়েছে তাও জুড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী জান্নাতুল আদন নুসরাত বলেন, ‌‘প্রথমে দপ্তর সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদক পদটি শুধু ছেলেদের জন্য সংরক্ষিত ছিল। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রক্ষিতে এই পদটি মেয়েদের জন্যও উন্মুক্ত করা হয়। তখনই আমি সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিই। তবে আমরা দেখছি, বিভিন্নভাবে আমাদের সাইবার বুলিং, স্লাট-শেমিং করা হচ্ছে। এসবের প্রমাণসহ আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি, আমরা এর প্রতিকার পাবো।’

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমাদের প্যানেলের দুই নারী প্রার্থীকে তাদের ফেসবুক আইডির পোস্টে ও আমাদের পেজে তাদের নিয়ে বাজে ও নোংরা ভাষায় বিভিন্ন কমেন্ট করা হচ্ছে। ওসব বট আইডি থেকে এমন এমন অকথ্য ভাষায় কমেন্ট করা হচ্ছে, যেগুলো মুখে বলার মতো না।’

তিনি বলেন, নারীদের নিয়ে এসব সাইবার বুলিয়ের প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন এটার প্রতিকার করবেন।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কশিমনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুসারে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো। অভিযুক্ত আইডি যদি কোনো প্রার্থীর হয়, তাহলে এক ধরনের শাস্তি হবে। সাধারণ শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:  স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

ইমাম-মুয়াজ্জিনের ভাতার নামে টাকা আদায়, পদ হারালেন বিএনপির দুই নেতা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ