দ্বিতীয় দিনের মতো বন্ধ ৩ জেলার দূরপাল্লার বাস চলাচল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৯:২৮

দ্বিতীয় দিনের মতো বন্ধ ৩ জেলার দূরপাল্লার বাস চলাচল

প্রজন্ম ডেস্ক: বাস মালিকদের ডাকা ধর্মঘটে টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন, আবার কাউকে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিকরা। 

উল্লেখ্য, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় এবং তা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত বেতন দিতে অস্বীকৃতি জানায় মালিকপক্ষ। এর পরপরই নতুন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে যাওয়ায় ৪০০ মিটার এলাকা ধোঁয়াসচ্ছন্ন

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ