টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২৮:৫০

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রজন্ম ডেস্ক: জিতলে ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান।

এই ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত’ সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে তাকে গত ম্যাচে ভারতের বিপক্ষে পায়নি বাংলাদেশ।

আশা করা হয়েছিল আজ অঘোষিত ‘সেমিফাইনালে’ লিটন দাসের সার্ভিস পাবে বাংলাদেশ দল। কিন্তু তিনি হয়তো এখনো খেলার জন্য ফিট নন।

যে কারণে আজ পাকিস্তান ম্যাচে লিটন দাসকে পাওয়া যাবে না। তার পরিবর্তে আগের ম্যাচের মতো আজও নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

প্রজন্ম নিউজ ২৪/রাহাত বিল্লাহ 

এ সম্পর্কিত খবর

‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:  স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে

কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

সংস্কারের পথে ফিরুন, জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্থায়ী সমাধান সম্ভব নয়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ