‘আপু’ ডাকায় রোগীর স্বজনকে বের করে দিলেন ডাক্তার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪২:১৪

‘আপু’ ডাকায় রোগীর স্বজনকে বের করে দিলেন ডাক্তার

প্রজন্ম ডেস্ক:

শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মারজিয়া খাতুনকে ‘আপু’ বলে সম্বোধন করার কারণে এক রোগীর অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রোগীর অভিভাবক, নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়াকে পেট ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে কর্তব্যরত ডাক্তার অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। ওই ওষুধটি বাইরে না পাওয়ায় প্রায় আধা ঘণ্টা পর তিনি আবার জরুরি বিভাগের কক্ষে প্রবেশ করলে দেখেন নতুন ডিউটিতে ডাক্তার মারজিয়া খাতুন বসেছেন।

কাজী মাসুম বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে ‘‘আপু’’ বলে ডাকলাম, এবং বিকল্প ওষুধের জন্য জিজ্ঞেস করলাম। তখন ডাক্তার মারজিয়া ক্ষিপ্ত হয়ে কয়েকবার আমাকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন।’

ঘটনার পর বিকাল ৩টার দিকে স্থানীয় সাংবাদিকরা ডাক্তার মারজিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন এবং বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলব না।’

হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি মোবাইলে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, সম্ভবত ভুলক্রমে এ কথা বলেছেন। তবে অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি যোগাযোগ করতে হবে।’

এদিকে হাসপাতালে উপস্থিত অন্য রোগী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেন, শুধু ডাক্তার মারজিয়াই নয়, প্রায় সব ডাক্তারই রোগী ও স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ করেন। এতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রভাবিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ