প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১:৪৯
শেখ হাসিনার বিজয় মিছিলসহ ছাত্রলীগের একাধিক কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়ার নেটিজেনদের সমালোচনা করতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার বিজয় সমাবেশে অংশ নিয়েছেন তানভীর আল হাদী মায়েদ। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বিজয় চিহ্ন দেখিয়ে এ ছবি তুলেন তিনি।
অন্যান্য ছবিগুলো ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যকার। এ ছবিগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা তানভীর আল হাদী মায়েদকে ট্যাগ করে সে সময় পোস্ট করেছিল। এসব ছবিতে দেখা যায়, ছাত্রদলের এ এজিএস প্রার্থী ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিগুলোতে অংশ নিত।
এর মধ্যে একটি ছবি ডাকসু ভবনের সামনে তোলা, বিজয় একাত্তর হলের গেটের সামনে তোলা এক ছবির ক্যাপশনে লেখা হয় “বিজয় একাত্তর হল ছাত্রলীগ পরিবার”, মধুর ক্যান্টিনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় তোলা এক ছবির ক্যাপশনে লেখা হয় “নিয়মিত কর্মসূচিতে মধুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগ”।
প্রজন্মনিউজ/২৪জেএ
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে
এমপি হয়েই বিএনপির প্রার্থীর সাথে জামায়াতের গোলাম রসুলের সাক্ষাৎ
খুলনায় দাঁড়িপাল্লার সমর্থকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা
নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন
জামায়াত আমীরের রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ