প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৩:৪০
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ মাঠে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মোহাম্মদ ফারুকসহ অতিথিবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মার্বেল কুড়ানো, বল নিক্ষেপ, পাখি উড়ানো, ভিতরে–বাহিরে, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, চামচ দৌড়, বালিশ খেলা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও স্মৃতি পরীক্ষা সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, যা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।
এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা
নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী
৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৫ দিনের ছুটি
জামায়াতে ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে
নিজ আসনের ভোটার নন জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ‘নিশ্চিত’ ১১ জনের, নেইমার কি আছেন!