‘ভয়ংকর’ আফ্রিদির নানা অপকর্মের কথা জানালেন তার বন্ধু রাহী

প্রকাশিত: ২৬ অগাস্ট, ২০২৫ ০৩:৫০:০৪

‘ভয়ংকর’ আফ্রিদির নানা অপকর্মের কথা জানালেন তার বন্ধু রাহী

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তারই একসময়ের সবচেয়ে কাছের ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

এক বিশেষ সাক্ষাৎকারে ‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দেন তিনি।

সম্প্রতি তানভীর রাহীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাহী বলছেন আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি।

এরপরই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তিজীবন সম্পর্কে।

রাহী বলেন, সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভেতরে এক রকম আর বাইরে আরেক রকম। আমি বলবো, ক্যামেরার বাইরে সে ‘ভয়ংকর’ একটা লোক।
 
রাহী আরও বলেন, ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম।

 সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি। রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পেটাতো।
 

পুরনো স্মৃতি মনে করে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোনকল দেয়। 

এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয়। আন্দোলনের দুই-তিন মাস পরের কথা। মনে হয় ওর মাথায় ঢুকেছিল, আমি কাউকে কিছু বলে দিতে পারি।

 একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও। তা দেখেতো আমি ভয় পেয়ে যাই।
 
সেদিনের কথা বর্ণনা করে তিনি বলেন, দুশ্চিন্তায় আমার তলপেটে কামড় দিতে শুরু করে। ফোন করে কী বলবে তা শোনার জন্য কল ধরি। 

আমি ফোন ধরার পর আফ্রিদি বলে তোর সাথে একজনের কথা বলিয়ে দিচ্ছি। সে কিন্তু শিগগিরই দেশের বড় মাপের কেউ হবেন, প্রধানমন্ত্রী বা ভালো একটা পদে যাবে। 

এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়ার পর ও বলে বুঝেছিস আমার অবস্থানটা। সাবধানে থাকিস।


প্রজন্মনিউজ/২৪ 
 

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ