প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০১৮ ১১:৪৫:৩৪
লন্ডনে অবস্থান করা বিএনপি নেতা তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানের বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে অনলাইন পত্রিকা আমাদের সময় ডটকম-এর প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান।
গতকাল জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী কায়সার কামাল এ লিগ্যাল নোটিশটি পাঠান। কায়সার কামাল বলেন, গত ২০শে ফেব্রুয়ারি ভারতের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ‘তারেকের স্ত্রী, কন্যার বৃটিশ নাগরিকত্ব চেয়ে আবেদন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আমাদের সময় ডটকম। যা মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি জানান, ডাক, রেজিস্ট্রি ও কুরিয়ারের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে নাঈমুল ইসলাম খানকে ক্ষমা চাইতে হবে এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদটি মিথ্যা মর্মে প্রতিবেদন প্রকাশ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘বিভিন্ন দেশে জোবায়দা রহমান ও জাইমা রহমানের প্রায় ৭৭০ কোটি টাকার সম্পদ রয়েছে। স্থায়ী নাগরিকত্ব দিলে এতে বৃটেনের অর্থনীতি লাভবান হবে’। এ ধরনের সংবাদ প্রকাশ হওয়ার পর বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া পরিবারকে হেয় করতে এ ধরনের মনগড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সৌদি আরবে দিনে রাতের মতো ৬ মিনিটের অন্ধকার হচ্ছে রোববার
জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের কর্মসূচি
সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা
দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল রাবি ক্যাম্পাস
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি