চার উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ০৬:৪৯:৫৬

চার উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান মো. নাঈম শেখ। তানজিদ তামিমের জায়গায় আজ খেলতে নেমেছিলেন তিনি। ৭ বল খরচায় করেছেন তিন রান।

এরপর পঞ্চম ওভারে পরাপর দুই উইকেট হারায় বাংলাদেশ। সালমান মির্জার ওই ওভারের প্রথম বলেই হাসান নাওয়াজের হাতে ক্যাচ তুলে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস। ৯ বলে তার অর্জন ৮ রান। একই ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান গত ম্যাচে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয়। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

টিকতে পারেননি গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ওপেনার পারভেজ হোসেন ইমনও। একপ্রান্ত আগলে দেখেশুনেই ব্যাট করছিলেন তিনি। তবে পাওয়ার প্লে’র শেষ মুহূর্তে আহমেদ দানিয়ালের বলে ক্যাচ তুলে দেন ফাহিম আশরাফের হাতে। নো মিসটেক! সাজঘরে ফিরে যান ১৪ বলে ১৩ রান করে। শেষ খবর, পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ২৯ রান।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১০ রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশ সাত উইকেটের বিনিময়ে জিতে নেয় ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি রান আউট করেনি এর আগে। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের ফলাফলের দিকে।

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

 রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা

আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

চট্টগ্রামে সফরে  বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নাটোরে সড়ক দূর্ঘ’টনায় নি'হত ১৪: তদন্তে কমিটি, ফিটনেস ছিল না বাসটির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ