প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ০৫:৪৮:২৯
সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণ-অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি।
গণ-অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা নিয়ে এসেছি, যে বার্তা একটা ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’
নাহিদ ইসলাম আরো বলেন, ‘সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে। সীমান্তে আর যদি কোনো পাঁয়তারা করা হয়, সীমান্তে আগ্রসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যা চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব।
এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চলনায় দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। নতুন সংবিধান চাই। নতুন সংবিধান করতে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দিতে হবে।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যাতে ভারত, আমেরিকা চীন কেউ আমাদের দিকে তাকাতে না পারে।’
দলের যুগ্ম আহ্বায়ক ডা.তাসনুভা জাবিন বলেন, ‘জনতাই ক্ষমতা। দেশটা আমারা এভাবেই গড়তে চাই। আমাদের ভুল-ত্রটি হতে পারে। সেগুলো আপনারা ধরিয়ে দেবেন।’
সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয় কমিটি প্রধান সম্বনয়কারী আলউল হক।
সভায় উপস্থিত ছিলেন দলের মূখ্য সংগঠক-দক্ষিনাঞ্চল হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শীর্ষ কেন্দ্রীয় নেতারা।
এর আগে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবঞ্জে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থল শহরের শান্তিমোড়ে পৌঁছান। সেখান থেকে শহরের প্রধান সড়ক ধরে পদযাত্রা শুরু করে শহরের বাঁতেন খাঁর মোড়, নিমতলা মোড়, বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে সরকারি কলেজ মোড়ে পৌঁছে সভায় যোগ দেন। অনুষ্ঠানস্থলে আসার পূর্বে দলের নেতারা সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পদযাত্রা এবং মঞ্চ থেকেও তারা ছাত্র-জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে নেতারা শহরের ক্লাব সুপার মার্কেটে দলটির জেলা কার্যালয় উদ্বোধন করেন।
প্রজন্ম নিউজ ২৪/সোভান
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
গাইবান্ধায় ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল
প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা