যশোরে বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, একই পরিবারের দগ্ধ ৩

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫ ১০:৪৬:১৫

যশোরে বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, একই পরিবারের দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন—গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন (২৬), তাঁর মা রাহেলা বেগম (৪৮) ও ভাই ইয়ানূর (৮)। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশের ভাষ্য, মঠবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম উদ্দিন কিছুদিন ধরে স্বামী পরিত্যক্তা রিপা খাতুনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে রিপার বাড়ির জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়।

যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ বলেন, দগ্ধদের মধ্যে রিপা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।


প্রজন্মনিউজ/২৪ জামাল  

এ সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং

স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল, আছেন যারা

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ