প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ০৬:৩৮:৫১ || পরিবর্তিত: ২৫ জুন, ২০২৫ ০৬:৩৮:৫১
প্রজন্মডেস্ক: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন।
বুধবার (২৫ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকার দুই সিটিতে ৭১ জন। ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় বরিশাল বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ১১৮ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন, যাদের মধ্যে ৫২.৮ শতাংশ পুরুষ ও ৪৭.২ শতাংশ নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৮৮০ জন, যার মধ্যে পুরুষ ৫৮.৭ শতাংশ ও নারী ৪১.৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন।
প্রজন্মনিউজ/২৪জামাল
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
গাইবান্ধায় ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল
প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা